১। গত ০১ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের মেইন পিলার
৭৫/৪-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিএসপি মাঠ নামক স্থান হতে ১৪৪ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৭,৬০০/- (সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র
এবং ০২ জন পলাতক আসামী (১। মোঃ আব্দুর রশিদ(৩৫), পিতা- আব্দুল জলিল, এবং মোঃ হেলাল
উদ্দিন (২৫), পিতা-কালু শেখ, গ্রাম- জয়নগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)। আটককৃত
মালামালসহ পলাতক আসামীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় হাবিলদার ইকবাল হোসেন বাদী হয়ে মামলা
দায়ের করা হয়েছে।
২। অদ্য ০২
আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ
নামক স্থান হতে ০২ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার)
টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ১৪৪ বোতল ফেন্সিডিল এবং ০২ টি
গরু এর সর্বমোট মূল্য ১,১৭,৬০০/-(এক লক্ষ সতের হাজার ছয়শত) টাকা মাত্র।