Pages

Monday, August 21, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২২ আগস্ট ২০১৭




১।    অদ্য ২২ আগস্ট ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের কামারঘাট নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা-মৃত মওলা বক্স, গ্রাম-মুন্সিপুর, পোষ্ট- পিরপুরকুল্লাহ, থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা) ভারতীয় রুপী ৪৪,৯২০/-, বাংলাদেশী টাকা ১৮,৫০০/- এবং ১৭ টি ভারতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৩,৭৬০/- (তেষট্টি হাজার সাতশত ষাট) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব বীরেন্দ্র নাথ বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।    অদ্য ২২ আগস্ট ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামী এবং ০৪ জন পলাতক আসামীসহ (ধৃত আসামী-০১ জন মোঃ সুজন মিয়া (২০), পিতা- শাহা জামাল, গ্রাম- দর্শনা পাঠানপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং পলাতক আসামী- ০৪ জন (ক। মোঃ আরব উদ্দিন (৪০), পিতা-মোঃ হামিদ মন্ডল, খ। মোঃ মিলন মিয়া (২৮) পিতা-মোঃ আফতাব আলী, গ। মোঃ আব্বাশ আলী (৪৫), পিতা-মোঃ খলিল মিয়া এবং ঘ। মোঃ সাইদুর রহমান (৪০), পিতা-মোঃ সিরাজ উদ্দিন সকলের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা) ২৫ বোতল ফেন্সিডিল এবং ০২ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৬০০/- (দশ হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ সুবেদার মোঃ জাহাংগীর আলম বাদী হয়ে বর্ণিত আসামীর এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৩।   গত ২১ আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর কবর স্থান হতে ৮৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,২০০/- (তেতত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৪।    উপরে উল্লেখিত আটককৃত ভারতীয় রুপী ৪৪,৯২০/-, বাংলাদেশী টাকা ১৮,৫০০/- এবং ১৭ টি ভারতীয় ইনজেকশন, ১০৮ বোতল ফেন্সিডিল এবং ০২ টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য ১,০৭,৫৬০/- (এক লক্ষ সাত হাজার পাঁচশত ষাট) টাকা মাত্র।