Pages

Tuesday, August 29, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং মদসহ ১৭ জন আসামী আটক ২৯ আগস্ট ২০১৭



১।   অদ্য ২৯ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কবর স্থানের পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ০৬ জন আসামীসহ (ক। মোঃ রফিকুল ইসলাম (৪৬), পিতা-মৃত ছান্দালী, খ। মোঃ নাসির উদ্দিন (৪৫), পিতা-বুইদা মালিতা, গ। মোঃ ইয়াছিন আলী (৪০), পিতা-মৃত সোলদার মন্ডল, ঘ। মোঃ রাহিমুল ইসলাম (৩৫), পিতা-মোঃ শামছুল, ঙ। রিপন মিয়া (২৩), পিতা-হামিদুর রহমান সকলের গ্রাম-নাস্তিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং চ। মোঃ মিঠু হোসেন (২৪), পিতা-মোঃ আব্দুল মালেক গ্রাম-ঝাঝাডাংগা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীদেরকে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   অদ্য ২৯ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক আকবর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের মাদ্রাসাপাড়া আমবাগান নামক স্থান ০৬ জন আসামীসহ (ক। মোঃ ইব্রাহিম খলিল (২০), পিতা-আব্দুর রব, খ। বিপ্লব হোসেন (২০), পিতা-আব্দুল মালেক, গ। মোঃ ফজলুল হক (২২), পিতা-বদর উদ্দিন, ঘ। মোঃ শামীম মিয়া (২১), পিতা-বদর উদ্দিন, ঙ। মোস্তাফিজুর রহমান (২৩), পিতা-শামছুল হক সকলের গ্রাম-ঝাঝাডাংগা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং চ। মোঃ সাজ্জাদ হোসেন (৩৪), পিতা-হাফিজুর রহমান গ্রাম-জয়রামপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১৫৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬২,৪০০/- (বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক আকবর বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩।   অদ্য ২৯ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০১টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান ০২ জন আসামীসহ (ক। মোঃ সাজ্জাদ হোসেন বাবলু (৪৮), পিতা-মৃত নুর হোসেন এবং খ। মোঃ আব্দুস সামাদ (৩০), পিতা-মুরশিদ আলী উভয়ের গ্রাম-জয়নগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৫২ বোতল ফেন্সিডিল এবং ১৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,৩০০/- (তেতাল্লিশ হাজার তিনশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল ও মদসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ আব্দুল হালিম বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৪।   অদ্য ২৯ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপি টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান ০২ জন আসামীসহ (ক। মোঃ মাসুদুর রহমান (২৫), পিতা-আব্দুল মোতালেব, গ্রাম-জয়নগর এবং খ। মোঃ ছানাউল ইসলাম (২৮), পিতা-খলিলুর রহমান, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর উভয়ের থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৫২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,৮০০/- (বিশ হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার ইকবাল হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


৫।   অদ্য ২৯ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের কেরু কোম্পানী মাঠ নামক স্থান ০১ জন আসামীসহ (মোঃ সানোয়ার (৩৬), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৪০০/- (দশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক নজরুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


৬।   উপরে উল্লেখিত আটককৃত ৪৩৬ বোতল ফেন্সিডিল এবং ১৫ বোতল মদ এর সর্বমোট মূল্য মূল্য ১,৯৬,৯০০/- (এক লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শত) টাকা মাত্র।