১। অদ্য ১৮
আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর
রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া
গ্রামের চাকুলিয়া মাঠ হতে ০৪ জন ধৃত আসামীসহ (ক। মোঃ সম্রাট আলী (২৫), পিতা-মোঃ আবুল হোসেন খ। মোঃ আব্দুল
গনি (২৫), পিতা-মোঃ আবু তাহের গ। মোঃ ইমাম মহিদ (৩০), পিতা-মোঃ আব্দুল খালেক এবং
ঘ। মোঃ আইয়ুব আলী (২৫), পিতা-মোঃ শাহজাহান সকলের গ্রাম-চাকুলিয়া, পোষ্ট-কুড়ালগাছি,
থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা) ১০০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা
মাত্র। আটককৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার
মোঃ খলিলুর রহমান বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
২। অদ্য ১৮
আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর
মাঠ হতে ০৩ জন ধৃত আসামীসহ (ক। মোঃ শবজান হোসেন (২০), পিতা-মোঃ শফিকুল ইসলাম খ।
মোঃ আনারুল (২৫), পিতা-মোঃ আলী এবং গ। মোঃ সাইদুল ইসলাম (২২), পিতা-মোঃ চান্দু
ইসলাম সকলের গ্রাম-ঠাকুরপুর, পোষ্ট-পিরপুরকুল্লাহ, থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা)
৭৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ
আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন বাদী হয়ে
বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
৩। অদ্য ১৮
আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী পাকা রাস্তার
উপর হতে ৯২ কেজি ভারতীয় কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৮৪,০০০/-
(এক লক্ষ চুরাশি হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ১৭৫ বোতল ফেন্সিডিল এবং ৯২
কেজি ভারতীয় কারেন্ট জাল এর সর্বমোট মূল্য ২,৫৪,০০০/-(দুই লক্ষ চুয়ান্ন
হাজার) টাকা মাত্র।