Pages

Saturday, August 26, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৭ আগস্ট ২০১৭



১।   অদ্য ২৭ আগস্ট ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাদ্রাসাপাড়া নামক স্থান হতে ০১ জন ধৃত আসামী এবং ০২ জন পলাতক আসামীসহ (ধৃত আসামী-০১ জন মোঃ ওয়াসিম বিশ্বাস (২৮), পিতা- হাইদুর আলী, গ্রাম-নাস্তিপুর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং পলাতক আসামী- ০২ জন (ক। মোঃ হারুন মন্ডল (৩০), পিতা-মোঃ মহু মন্ডল এবং খ। মোঃ আলী হোসেন (২২) পিতা-মোঃ আবু হোসেন উভয়ের সকলের গ্রাম-নাস্তিপুর, পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা) ২১ বোতল ফেন্সিডিল এবং ১০ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১১,৪০০/- (এগার হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক মোঃ মোমিনুল হক বাদী হয়ে বর্ণিত আসামীর এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   উপরে উল্লেখিত আটককৃত ২১ বোতল ফেন্সিডিল এবং ১০ টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য মূল্য ১১,৪০০/- (এগার হাজার চারশত) টাকা মাত্র।