১। গত ০৫ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার সিগন্যাল মোঃ ইলিয়াস
হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের
হৈবতপুর মাঠ নামক স্থান হতে ১২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৬
আগস্ট ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার
মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার সুবলপুর গ্রামের সুবলপুর ব্রীজ নামক স্থান হতে ২৫৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০২,০০০/-
(এক লক্ষ দুই হাজার) টাকা মাত্র।