Pages

Tuesday, August 22, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ ০১ জন আসামী আটক ২৩ আগস্ট ২০১৭



১।   গত ২২ আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর কবর স্থান নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ সাইদুর রহমান (৩৮), পিতা-সিরাজ উদ্দিন, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা) ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   উপরে উল্লেখিত আটককৃত ২৫ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।