১। গত ১৬ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের খালপাড়া হতে ০১
জন ধৃত আসামী এবং ০২ জন পলাতক আসামীসহ (ধৃত আসামী-০১ জন মোঃ হাসান আলী (৩৫), পিতা-মৃত
মোসলেম উদ্দিন, গ্রাম-কাদিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং পলাতক আসামী-০২
জন ১। মোঃ পিন্টু মিয়া (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন, গ্রাম-ছয়ঘড়িয়া এবং ২। মোঃ
নওসাদ মন্ডল (৩৬), পিতা-লোকমান মন্ডল, গ্রাম-নাস্তিপুর, উভয়ের থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা) ০৫ বোতল ফেন্সিডিল, ০১ টি তারকাটা কাটার মেশিন এবং ০১ টি পুরাতন
বাই সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে
দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক মোঃ কাশেম বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে
মামলা দায়ের করা হচ্ছে।
২। অদ্য ১৭
আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে
০১ জন ধৃত আসামী এবং ০৩ জন পলাতক আসামীসহ (ধৃত আসামী-০১ জন মোঃ জাহিদুল ইসলাম বগা (২২),
পিতা-মৃত ওহাব, গ্রাম-ঠাকুরপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং পলাতক আসামী-০৩
জন ১। মোঃ আব্দুস সালাম (২২), পিতা-আবু তালেব, ২। মোঃ একরামুল হক, পিতা-আনসার আলী এবং
৩। মোঃ রাজু (২৩), পিতা-আজিজুল হক, সকলের গ্রাম-ঠাকুরপুর, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা) ০১ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা মাত্র। আটককৃত গরু কাষ্টমস অফিসে
জমা হচ্ছে এবং আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক মোঃ ওয়াদুদ বাদী হয়ে
বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।