১। গত ২০ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
কবর স্থান হতে ০১ জন ধৃত আসামী এবং ০৪ জন পলাতক আসামীসহ (ধৃত আসামী-০১ জন মোঃ সুজন
মিয়া (২৫), পিতা- খাদেম আলী গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা
এবং পলাতক আসামী- ০৪ (ক। মোঃ হাফিজুর রহমান (৩০), পিতা-মোঃ আলী হোসেন খ। মোঃ জিয়াউর
রহমান (৪০), পিতা-মোঃ ইসহাক আলী গ। মোঃ সুইট মিয়া (২৫), পিতা-মোঃ সিরাজ উদ্দিন এবং
ঘ। মোঃ শফিকুল ইসলাম (৩০), পিতা-মোঃ ফনা শেখ সকলের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট- দর্শনা,
থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা) ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা
মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আশানুল
হক বাদী হয়ে বর্ণিত আসামী এবং পলাতক আসাীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
২। অদ্য ২১ আগস্ট ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৬টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর চার রাস্তার মোড় হতে ০১ জন
ধৃত আসামী এবং ০৪ জন পলাতক আসামীসহ (ধৃত আসামী-০১ জন মোছাঃ নিলুফা (২১), স্বামী- মনিরুল
ইসলাম গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং পলাতক আসামী- ০৪ (ক।
মোঃ ঝন্টু মিয়া (৩৫), পিতা-মোঃ আবুল হোসেন খ। মোঃ সনিরুল ইসলাম (৪৫), পিতা-হারুন
মিয়া গ। মোসাঃ আলেয়া বেগম (৩৮), স্বামী-সনিরুল ইসলাম এবং ঘ। মোসাঃ আকলিমা বেগম (৩০),
স্বামী-হাবিল মিয়া সকলের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা এবং
জেলা-চুয়াডাংগা) ২১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,৪০০/-
(আট হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত
মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক নজরুল ইসলাম বাদী হয়ে বর্ণিত
আসামী এবং পলাতক আসাীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
৩। উপরে উল্লেখিত
আটককৃত ৪৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১৮,৪০০/- (আঠার হাজার চারশত)
টাকা মাত্র।