১। গত ০১ মে ২০১৫
তারিখ আনুমানিক রাত ০৮ টার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ
সামছুল আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের আইসিপি পাকা রাস্তার
উপর হতে ১৩ বোতল ভারতীয় মদ, ০১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি ভারতীয়
হারকুলাস বাইসাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৯০০/-(বাইশ হাজার
নয়শত) টাকা মাত্র।
২। গত ০১ মে ২০১৫
তারিখ আনুমানিক রাত ১০ টা ৩০ মিনিটের সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবননগর থানার জয়পুর
গ্রামের জয়পুর মাঠ হতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
২০,০০০/-(বিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪২,৯০০/-(বিয়াল্লিশ
হাজার নয়শত) টাকা মাত্র।