Pages

Sunday, May 10, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১১ মে ২০১৫



১।   অদ্য ১১ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৩/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ বিষ্ণপুর ক্যাম্প কমান্ডার এসআই রাখেশ কুমার ।
২।   অদ্য ১১ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ টা হতে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ সুটিয়া কোম্পানী কমান্ডার এসি রাবি রজন ।


৩।  অদ্য ১১ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৪ টা ৪০ মিনিট হতে ০৫ টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ গেদে কোম্পানী কমান্ডার এসি শ্রী সঞ্জিত কুমার ।
৪।   অদ্য ১১ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৫ টা হতে ০৫ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নারুর বার তলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান এবং প্রতিপক্ষ ৮১ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ গোংরা কোম্পানী কমান্ডার এসি সবৈস কুমার ।
৫।  উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।