১। অদ্য ০১ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯ টা হতে ০৯ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮৪/৪০-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার বড় বলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার
সুবেদার মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ কাদিপুর
কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর আরএন সরমা।
২। অদ্য ০১ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯ টা ৩০ হতে ১০ টা ১০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১২১-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার শ্যামকুড় নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রোস্তম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১৭৩ বিএসএফ পাখিউড়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সতেন্দার সিং।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া
এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে
আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
