Pages

Tuesday, February 2, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৩ ফেব্রুয়ারি ২০১৬



১। অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৫৯০ কেজি বাংলাদেশী পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৯৫,০০০/- (দুই লক্ষ পঁচানব্বই হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাবিবপুর গ্রামের করতোয়া মাঠ হতে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/- (আঠার হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টার ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর নামক স্থান হতে ২২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯১,২০০/- (একানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৪,০৪,২০০/-(চার লক্ষ চার হাজার দুইশত) টাকা মাত্র।