Pages

Wednesday, March 2, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৩ মার্চ ২০১৬



১।   অদ্য ০৩ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর গ্রামের ভিতর হতে ৮৪ পিচ বিভিন্ন প্রকার ভারতীয় উন্নতমানের শাড়ি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০৩ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী আমবাগান হতে ৩২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ০৩ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের দৌলতগঞ্জ আইসিপি হতে ৪২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৩,০০০/-(তেষট্টি হাজার) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৫,৩১,০০০/- (পাঁচ লক্ষ একত্রিশ হাজার)টাকা মাত্র।