১। অদ্য ২৯ মার্চ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০০ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস
ঘড়ির মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছী ক্যাম্প কমান্ডার
এসআই জে কে মিনা ।
২। অদ্য ২৯ মার্চ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির আওতাধীন
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর
থানার রাজাপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসআই ডি দাশ ।
৩। অদ্য ২৯ মার্চ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯৩/৬-আর এর নিকট শুন্য রেখা
বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তারতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন মুন্সিপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের মাহাখোলা ক্যাম্প কমান্ডার এএসআই
মনিন্দ্র পাঠান ।
৪। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া
এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ
হয়।

