Pages

Sunday, March 13, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৩ মার্চ ২০১৬



অদ্য ১৩ মার্চ ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৫টা হতে ০৬টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ইশ্বরচন্দ্রপুর বড় মসজিদ মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম। বর্ণিত সভায় মোঃ নাজির হোসেন প্রধান শিক্ষক দর্শনা হাইস্কুল, মোঃ মাইন উদ্দিন দর্শনা পৌর মেয়র এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।