Pages

Tuesday, March 15, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ মার্চ ২০১৬



১। অদ্য ১৬ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পচাঁত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৬ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার দিলবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা কবরস্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৬ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনেটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সদরপাড়া গ্রামের সদরপাড়া মাঠ হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৬ মার্চ ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর ঈদগাহপাড়া হতে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,৬০০/- (পনের হাজার ছয়শত) টাকা মাত্র।
৫।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬৮,৬০০/-(এক লক্ষ আটষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র।