১। অদ্য ৩০ মার্চ ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা উত্তর মাঠ হতে ১২ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৪,৮০০/- (চার হাজার আটশত) টাকা মাত্র।
২। অদ্য ৩০ মার্চ
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
আমবগান হতে ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৪,০০০/-
(দুই লক্ষ চার হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ৩০ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক
মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা
গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৭৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ১,১৪,০০০/- (এক লক্ষ চৌদ্দ হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ৩০ মার্চ ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৯১ বোতল ভারতীয় হরলিক্স আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,১০০/- (বায়ান্ন হাজার একশত) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৭৪,৯০০/- (তিন লক্ষ চুয়াত্তর হাজার
নয়শত) টাকা মাত্র।


