১। অদ্য ২৯ মার্চ ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী রেল ষ্টেশন হতে ১৭৭০টি বিভিন্ন প্রকার
কালার রোদ চশমা এবং ১৭০ কেজি চা পাতা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৩৯,০০০/-
(চার লক্ষ উনচল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৯ মার্চ
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক
লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৯ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,০০০/- (নয় হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ২৯ মার্চ ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৬,২২,০০০/- (ছয় লক্ষ বাইশ হাজার) টাকা
মাত্র।

