Pages

Tuesday, March 22, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৩ মার্চ ২০১৬



১। অদ্য ২৩ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ০২ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২৩ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা পাকা রাস্তার উপর হতে ৪৮ কেজি বাংলাদেশী সিসা এবং ০১ টি নসিমন গাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭৪,০০০/- (এক লক্ষ চুয়াত্তর হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ২৩ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা ব্রীজ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পচাঁত্তর হাজার) টাকা মাত্র।
৪।   অদ্য ২৩ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পচাঁত্তর হাজার) টাকা মাত্র।
৫।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৭৪,০০০/-(তিন লক্ষ চুয়াত্তর হাজার) টাকা মাত্র।