Pages

Saturday, March 26, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৭ মার্চ ২০১৬




১। অদ্য ২৭ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭৫০/- (এক হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।
২। অদ্য ২৭ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর মাঠ হতে ১০ বোতল  মদ এবং ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৭ মার্চ ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠ হতে ০৭ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,২০,৭৫০/- (দুই লক্ষ বিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।