Pages

Tuesday, March 15, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৫ মার্চ ২০১৬



অদ্য ১৫ মার্চ ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঠাকুরপুর দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরপুর হাইস্কুল মাঠে নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর কোম্পানী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রোস্তম আলী। বর্ণিত সভায় মোঃ দবির উদ্দিন শিক্ষক ঠাকুরপুর হাইস্কুল, মোঃ আমজাদ আলী শিক্ষক ঠাকুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।