Pages

Friday, March 18, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৯ মার্চ ২০১৬



১। অদ্য ১৯ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাশার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আটকবর গ্রামের আটকবর দক্ষিন মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পচাঁত্তর হাজার) টাকা মাত্র।

২। অদ্য ১৯ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর হেরেঞ্চাপাড়া মাঠ হতে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৮,৫০০/- (আঠান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৩৩,৫০০/-(এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।