১। অদ্য ২৮ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
জয়নগর গ্রামের দর্শনা আইসিপি মেইন পিলার ৭৬ এর নিকট হতে ৩৮৫ টি উন্নত মানের শার্ট
পিচ, ০৮ টি উন্নত মানের গ্যাভাডিং প্যান্ট, ২০৪ টি উন্নত মানের গেঞ্জি, ৬০ টি
উন্নত মানের ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,৩১,৭০০/- (সাত
লক্ষ একত্রিশ হাজার সাতশত) টাকা মাত্র।
২। অদ্য ২৮ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী
গ্রামের উথুলী পাকা রাস্তার উপর হতে ১০ কাটুন জাবা ব্লাক সিগারেট এবং ০৫ কাটুন
ভারতীয় ইজি লাইট-১ সিগারেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার)
টাকা মাত্র।
৩। অদ্য ২৮ মার্চ
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ধোপাখালী গ্রামের শিয়ালডাংগা
মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,০০০/- (চুয়ান্ন
হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮,৪৫,৭০০/- (আট লক্ষ পঁয়তাল্লিশ সাতশত) টাকা
মাত্র।
