১। অদ্য ২৬ মার্চ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯০ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ রোস্তম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের
রাংগেরপোতা কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর কালিদার শিং।
২। অদ্য ২৬ মার্চ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৮/৮-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ঝাঝাডাংগা নদীর পাড় নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল
হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া
ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল।
৩। অদ্য ২৬ মার্চ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮২/৭-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার বারাদি মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদি বিওপি কমান্ডার হাবিলদার
কাজী শাহিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্ণপুর
ক্যাম্প কমান্ডার এসআই সুরেন্দ্রর সিং।
৪। অদ্য ২৬ মার্চ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭০/৩২- টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর
থানার মাধবখালী আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন
১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প কমান্ডার এএসআই জমিখা আলী ।
৫। অদ্য ২৬ মার্চ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির আওতাধীন দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরেপুর জেলার মুজিবনগর থানার নাজিরাকোনা
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিজানু রহমান এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার
এএসআই বলোয়ান শিং ।
৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া
এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ
হয়।


