Pages

Thursday, March 24, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ মার্চ ২০১৬



১। অদ্য ২৫ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার কুতুবপুর গ্রামের কতুবপুর ঈদগাহ মাঠ হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র।

২। অদ্য ২৫ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামের বানাতের পুকুরপাড় হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০,৫০০/- (সত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।

২। অদ্য ২৫ মার্চ ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান দিঘিরপাড় হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৫০,৫০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।