১। অদ্য ২২ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার শিংনগর গ্রামের শিংনগর আমবাগান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২২
মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল
হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের
নাস্তিপুর মাঠ হতে ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৫৮,৮০০/- (আটান্ন হাজার আটশত) টাকা মাত্র।
৩। অদ্য ২২
মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহীন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ৭৬ বোতল ভারতীয় মদ এবং ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৩৩,২০০/- (এক লক্ষ তেতত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। অদ্য ২২
মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া
নদীর পাড় হতে ৬০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯০,০০০/- (নব্বই
হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৫৭,০০০/-(তিন লক্ষ সাতান্ন হাজার) টাকা মাত্র।


