অদ্য
২১ মার্চ ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক
মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক তত্বাবধানে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার
মো: তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বোয়ালমারী ফকিরপাড়া গ্রামের ফকিরপাড়া আমবাগানের ভিতর হতে
ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট ৮১,৫০০ টি,
ডোপামিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন ২,৫০০ টি এবং মুসিনাক ট্যাবলেট ৪,৬০০ টি আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২৮,৬৬,০০০/-(আটাশ লক্ষ ছিষট্টি হাজার)টাকা মাত্র।
