১। অদ্য ০৫ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক
মোঃ আকমার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৯ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,৩০০/- (বিয়াল্লিশ হাজার তিনশত)
টাকা মাত্র।
২। অদ্য ০৫ মার্চ ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টা
৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ১১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৭,২০০/- (সাতচল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮৯,৫০০/-(উননব্বই হাজার পাঁচশত)টাকা মাত্র।

