১। অদ্য ১১
মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক
স্থান হতে ৮৫ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ৮৫ পিস ভারতীয় প্যান্ট পিচ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,৯৫,০০০/-(পাঁচ লক্ষ পচাঁনব্বই হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১১
মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোফাজ্জল
হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শিংনগর গ্রামের
শিংনগর আমবাগান নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৬৯,০০০/-(উনসত্তর হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১১
মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী আমতলা গ্রামের আমতলা পাকা
রাস্তা নামক স্থান হতে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৪৬,৪০০/-(ছেচল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৭,১০,৪০০/-(সাত লক্ষ দশ হাজার চারশত) টাকা
মাত্র।


