১। অদ্য ০৯ মার্চ
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া
মাঠ নামক স্থান হতে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ০৯
মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শতাংগা গ্রামের শতাংগা মাঠ নামক
স্থান হতে ৩৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৭,০০০/-(সাতান্ন
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৯
মার্চ ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম
উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর
গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/-(আঠাশ হাজার আটশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৯৩,০০০/-(তিরানব্বই হাজার) টাকা মাত্র।

