১। অদ্য ০৩ মে ২০১৫ তারিখ দুপুর ১২ টা হতে ১২ টা ৪০
মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্ব পূর্ণ
এলাকায় সোনাপুর গ্রাম নামক স্থানে সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান
প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক মত
বিনিময় সভা অুনষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর কোম্পানী
কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের। বর্ণিত সভায় বাগোয়ান ০৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ সোহরাব
উদ্দিন, সাবেক মেম্বার আব্দুস সাত্তারসহ আনুমানিক
১০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।