১। অদ্য ০৪ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৪ টা হতে ০৪ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৯-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার নবদুর্গাপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই রাম কুমার পান্ডে।
২। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া
এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে
আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।