১। গত ০৫ মে ২০১৫
তারিখ আনুমানিক রাত ০৮টা ৪৫ মিনিটের সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আব্দুল হাই আল হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৬
কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৯,৮০০/-(ঊনপঞ্চাশ হাজার
আটশত) টাকা মাত্র।
২। অদ্য ০৬ মে ২০১৫
তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নীমতলা
বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী দ্বীনেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪২০ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৬৮,০০০/-(এক লক্ষ আটষট্টি হাজার) টাকা
মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,১৭,৮০০/-(দুই
লক্ষ সতের হাজার আটশত) টাকা মাত্র।