Pages

Saturday, May 2, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৩ মে ২০১৫



১। গত ০২ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/-(আঠাশ হাজার আটশত) টাকা মাত্র।


২। অদ্য ০৩ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,৬০০/-(পনের হাজার ছয়শত) টাকা মাত্র।


৩। অদ্য ০৩ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের হৈবতপুর মাঠ হতে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা মাত্র ।


৪। অদ্য ০৩ মে ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাসাদাহ গ্রামের হাসাদাহ পাঁকা রাস্তার উপর হতে ৩১ সেট ভারতীয় ইমিটিশনের গলার হার, ১০৮টি ভারতীয় ইমিটিশনের পায়ের নুপুর, ১৩৫৬টি ভারতীয় ইমিটিশনের গলার সেট, ৫৪০ জোড়া ভারতীয় ইমিটিশনের কানের রিং এবং ০১টি পুরাতন বাইসাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,২৯,৮০০/-(তিন লক্ষ ঊনত্রিশ হাজার আটশত) টাকা মাত্র ।


৫।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,২৬,২০০/-(চার লক্ষ ছাব্বিশ হাজার দুইশত) টাকা মাত্র।