Pages

Tuesday, June 2, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ০৩ জুন ২০১৫


১।   অদ্য ০৩ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মির্জা ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের ইটের রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ {মোঃ আলম সর্দার(৩৫), পিতা-মৃত লোকমান সর্দার, গ্রাম-জোকুরা, পোষ্ট-জোকুরা থানা-রাজবাড়ী, জেলা-রাজবাড়ী} ২৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১০ বোতল ভারতীয় মদ এবং ০১ টি ভারতীয় মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৭৫,৪০০/-(দুই লক্ষ পঁচাত্তর হাজার চারশত) টাকা মাত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ (গ) ১৯ (১) টেবিলের ৩ (খ) ও ১৯ (৪) ধারা মোতাবেক আটকৃত আসামী ও মালামাল দামুড়হুদা থানায় সোপার্দ করা হয়েছে, যার মামলা নম্বর ০৪ তারিখ ০৩ জুন ২০১৫ ।



২।   অদ্য ০৩ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মির্জা ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের ইটের রাস্তার উপর হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০২ টি ভারতীয় মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,৪৪,৪০০/-(তিন লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত) টাকা মাত্র ।

৩।  অদ্য ০৩ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৬,৫০০/-(ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।

৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬,৬৬,৩০০/-(ছয় লক্ষ ছেষট্টি হাজার তিনশত) টাকা মাত্র।