Pages

Thursday, February 4, 2016

যশোর রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৬ এ ৬ বিজিবি চ্যাম্পিয়ন ০৫ ফেব্রুয়ারি ২০১৬



গত ০৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক বিকাল টা হতে বিকাল ০৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সাতক্ষিরা এর ব্যবস্থাপনায় যশোর রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৬ এর চূড়ান্ত প্রতিযোগিতা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিজিবি যশোর রিজিয়নের ০৬ টি ব্যাটালিয়ন (৬, ২১, ২৬, ৩৪, ৩৮ এবং ৪৭ ব্যাটালিয়ন) অংশগ্রহণ করে এবং এতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতার প্রধান অতিথি বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ ও তার দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন।