১। অদ্য ০৫ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭০/৩২-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার
মাধবখালী আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ আলী হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প কমান্ডার এসআই একে মন্ডল ।
২। অদ্য ০৫ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ আব্দুল বারেক হাওলাদার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসআই ওম রেডি ।
৩। অদ্য ০৫ ফেব্রুয়ারি তারিখ
আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসি সঞ্জীব কুমার।
৪। উপরে
উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না
আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

