অদ্য ০২ ফেব্রুয়ারি
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কামারপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদি বিওপি
কমান্ডার হাবিলদার কাজী শাহিন । বর্ণিত সভায় আশিক ইকবাল মদনা পারকেষ্টপুর ইউনিয়ন
পরিষদ ৫নং ওয়ার্ড, মোঃ সাইদুর রহমান শিক্ষক কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং
অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ২০০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
