অদ্য ০৩ মার্চ ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ০২টা হতে ০৩টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা কোম্পানীর
দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা
জেলার দামুড়হুদা
থানার অন্তর্গত জয়নগর
সীমান্তে দর্শনা আইসিপি সংলগ্ন এলাকায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক
ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক
দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির
মজিদ। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত
পরিচালক মোঃ আনোয়ার জাহিদ, দর্শনা পৌর মেয়র মোঃ মতিউর রহমান, দামুড়হুদা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ,
নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
