অদ্য ০৩ মার্চ ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ৪ টা হতে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর সীমান্তে দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ভিপিএস ইয়াদব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ ও মেডিক্যাল অফিসার উপ-পরিচালক মোঃ দানিয়াল রাব্বি এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী ধরমপ্রকাশ ও জাসবির সিং। বর্ণিত পতাকা বৈঠকে শুন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ, তাঁর কাটার বেড়া না কাটা, বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।