১। অদ্য ০৭
ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল
মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর
গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৫৬ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৮৪,০০০/-(চুরাশি হাজার)টাকা মাত্র।
২। অদ্য ০৭
ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ নামক
স্থান হতে ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার)
টাকা মাত্র।
৩। অদ্য ০৭
ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর নামক
স্থান হতে ১০৫০ কেজি সাগু-২,১০,০০০/- এবং ১৮৭ কেজি সয়াবিন বড়ি-৫৬,১০০/- আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ২,৬৬,১০০/-(দুই লক্ষ ছিষট্টি একশত) টাকা মাত্র।
৪। উপরে আটককৃত ৯৬ বোতল মদ, ১০৫০
কেজি সাগু এবং ১৮৭ কেজি সয়াবিন বড়ি এর সর্বমোট মূল্য ৪,১০,১০০/-(চার লক্ষ দশ হাজার
একশত)টাকা মাত্র।


