১। অদ্য ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব
সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া নামক স্থান হতে ০৪ টি ভারতীয় গরু আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা মাত্র। উল্লেখ্য
এব্যাপারে মোঃ মতিউর রহমান (৪০), পিতা-মৃত মনির হোসেন, গ্রাম-কামারপাড়া,
থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগাকে পলাতক আসামী করে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম
বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের হচ্ছে।
২। অদ্য ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজদার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ
নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাঁত্তর
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান
হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাঁত্তর
হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলা মাঠ নামক স্থান
হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাঁত্তর
হাজার) টাকা মাত্র।
৬। উপরে আটককৃত ০৪ টি গরু ১৫০ বোতল মদ এবং ৬০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৩,৪৯,০০০/-(দুই লক্ষ উনপঞ্চাশ
হাজার) টাকা মাত্র।




