১। অদ্য ৩১ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শাখারিয়া গ্রামের পিছ মোড় পাঁকা রাস্তা নামক
স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ ইছাহাক আলী (৫০), পিতা-ইব্রাহীম বিশ্বাস,
গ্রাম-মেদেনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা) ৬০ কেজি বাংলাদেশী শিসা এবং ০১টি
মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর
হাজার) টাকা মাত্র।আটককৃত আসামী এবং মালামাল জীবননগর থানা হস্তান্তর করার কার্যক্রম
প্রক্রিয়াধীন রয়েছে।
২। অদ্য ৩১ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা
ঈদগাহ মাঠ হতে ০২ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৮০,০০০/-(এক
লক্ষ আশি হাজার) টাকা মাত্র। উল্লেখ্য এব্যাপারে মোঃ হারুন মিয়া (৪০), পিতা-আব্দুল
গনি, গ্রাম-পিরপুরকুল্লা, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগাকে পলাতক আসামী করে হাবিলদার
মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হচ্ছে।
৩। অদ্য ৩১ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি মাঠ নামক
স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ
হাজার চারশত) টাকা মাত্র।
৪। অদ্য ৩১ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার দত্তনগর গ্রামের দত্তনগর পাঁকা রাস্তা নামক স্থান হতে ০৩ টি
ভারতীয় গরু আটক আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৪০,০০০/-(দুই লক্ষ
চল্লিশ হাজার) টাকা মাত্র।
৫। উপরে আটককৃত
৯৬ বোতল ফেন্সিডিল, ০৫ টি গরু, ৬০ কেজি শিসা এবং ০১ টি মোটর সাইকেল এর সর্বমোট মূল্য ৭,২৮,৪০০/-(সাত লক্ষ আটাশ হাজার চারশত) টাকা
মাত্র।


