অদ্য ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১০৫ এর নিকট মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর কমপ্লেক্সে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১৫ ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের সাথে একত্রে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুপ লাল ভাগাত ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী বিপি শাহ। বর্ণিত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।