Pages

Wednesday, December 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ ডিসেম্বর ২০১৬



১।   অদ্য ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি চেকপোষ্ট নামক স্থান হতে ৩৮ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,২৮,০০০/-(দুই লক্ষ আটাশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের জ্বালাখালী ব্রিজ নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।


৩।   অদ্য ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি মাঠ নামক স্থান হতে ৪১ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬১,৫০০/-(একষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।


৪।   অদ্য ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা বাঁশবাগান নামক স্থান হতে ২৬ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৯,০০০/-(উনচল্লিশ হাজার) টাকা মাত্র।


৫।   অদ্য ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর পাঁকা রাস্তা নামক স্থান হতে ১৩ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,৫০০/-(উনিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৬।   উপরে আটককৃত ৩৮ পিস শাড়ী, ৯৬ বোতল ফেন্সিডিল এবং ৮০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৩,৮৬,৪০০/-(তিন লক্ষ ছিয়াশি হাজার চারশত) টাকা মাত্র।