১। অদ্য ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
ফুলবাড়ী নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই সুরেন্দার শিং ।
২। অদ্য ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১১৭ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার
বুড়িপোতা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঝাঝা কোম্পানী কমান্ডার
সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ
ব্যাটালিয়নের বিষ্টগঞ্জ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সিআর কুজুর ।
৩। অদ্য ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখ
আনুমানিক দুপুর ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৪/৮-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন হুদাপাড়া
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের শিকরা ক্যাম্প কমান্ডার এসআই পিকে ঘোষ।

