অদ্য ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭টা ৪০ মিনিট হতে ০৯টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ
এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ আমির মজিদ । এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় ওসি
সজিত কুমার দর্শনা তদন্ত কেন্দ্র, জাকারিয়া আলমস চেয়্যারম্যান মদনা পারকেষ্টপুর
ইউপি, ইউসুফ আলী প্রভাষক বড়বলদিয়া স্কুল এন্ড স্কুল এবং স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ ৬০০ জন উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে
চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা
করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

