Pages

Saturday, December 24, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ ডিসেম্বর ২০১৬



১।   অদ্য ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার সদর থানার কেদারগঞ্জ মিলনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ(মোঃ আবুল কাশেম(২৬), পিতা-মৃত আজিজুল হক, গ্রাম+পোষ্ট-দেহাটি, থানা-চুয়াডাংগা সদর, জেলা-চুয়াডাংগা) ৫৯ বোতল ফেন্সিডিল, ০১ টি আলমসাধু গাড়ী এবং ০১ টি অতিরিক্ত চাকা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৭৮,৬০০/-(এক লক্ষ আঠাত্তর হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামাল আসামীসহ চুয়াডাংগা সদর থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
২।   অদ্য ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের হৈবতপুর ভুট্টা ক্ষেত হতে ১৯২ বোতল ফেন্সিডিল এবং ১৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৩,৮০০/-(এক লক্ষ তিন হাজার আটশত) টাকা মাত্র।
৩।   অদ্য ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ১১৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৭,২০০/-(সাতচল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   অদ্য ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া কবর স্থান হতে ৪১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬১,৫০০/-(একষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫।   উপরে আটককৃত ৩৬৯ বোতল ফেন্সিডিল, ৫৯ বোতল মদ, ০১ টি আলমসাধু এবং ০১ টি অতিরিক্ত চাকা এর সর্বমোট মূল্য ৩,৯১,১০০/-(তিন লক্ষ একানব্বই হাজার একশত) টাকা মাত্র।