১। অদ্য ২৬ ডিসেম্বর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ নামক
স্থান হতে ২১৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮৬,৪০০/-(ছিয়াশি
হাজার চারশত) টাকা মাত্র।
২। অদ্য ২৬ ডিসেম্বর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার দত্তনগর গ্রামের দত্তনগর পাকা
রাস্তার উপর হতে ০৬ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,৮০,০০০/-(চার
লক্ষ আশি হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৬ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ৩,৮৮০
পিস এ্যানেগ্রা ট্যাবলেট-৩,৮৮,০০০/- এবং ৪৪,৯৮০ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট-২,০২,২৮০/-আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ৫,৯০,২৮০/-(পাঁচ লক্ষ নব্বই হাজার দুইশত আশি) টাকা মাত্র।
৪। অদ্য ২৬ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর ৫,৭১৯ পিস ব্যালেন্ডারের
বিভিন্ন প্রকার খুচরা যন্ত্রাংশ-১,২৩,৭০০/- এবং ১৩০ কেজি পলিথিন-৬৫,০০০/- আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,৮৮,৭০০/-(এক লক্ষ আঠাশি হাজার সাতশত) টাকা মাত্র।
৫। অদ্য ২৬ ডিসেম্বর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
মাঠ নামক স্থান হতে ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট
হাজার) টাকা মাত্র।
৬। উপরে আটককৃত
২১৬ বোতল ফেন্সিডিল, ৪০ বোতল মদ, ০৬ টি গরু, ৫,৭১৯ পিস ব্যালেন্ডারের বিভিন্ন
প্রকার খুচরা যন্ত্রাংশ, ১৩০ কেজি পলিথিন, ৩,৮৮০ পিস এনাগ্রা ট্যাবলেট, ৪৪,৯৮০ পিস
বিভিন্ন প্রকার ট্যাবলেট এর সর্বমোট মূল্য ১৪,০৫,৩৮০/-(চৌদ্দ লক্ষ পাঁচ হাজার
তিনশত আশি) টাকা মাত্র।




